1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু

  • সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৩১ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের নিজ কক্ষ থেকে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে সাতটার দিকে ক্যাম্পের ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যা বলে মনে হলেও এর পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন।

নিহত এসআই জাহাঙ্গীর হোসেন তালুকদার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে। তিনি মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর। হাঁটা শেষে তিনি ক্যাম্পের নিজ কক্ষে ফেরেন। এর কিছুক্ষণ পর হঠাৎ ক্যাম্পের ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান অন্য পুলিশ সদস্যরা। দ্রুত তাঁর কক্ষে গিয়ে মেঝেতে মাথা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাঁর পাশেই তাঁর নিজের ইস্যুকৃত সরকারি পিস্তলটি পড়ে ছিল।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্ত ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কোনো কলহের জেরে তিনি নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে থাকতে পারেন। তবে এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা পেশাগত চাপ রয়েছে—তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আরফাতুল ইসলাম জানান, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট