1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৬ পঠিত

শহীদুল ইসলাম, প্রতিনিধি

স্বেচ্ছা‌সেবী সামা‌জিক ও মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার শহরের পানসি রেস্তোরাঁয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের বিশিষ্ট ব্যক্তিত্ব মো. জোসেপ আলী চৌধুরীর সভাপতিত্বে সভাটি শুরু হয় ও গণমুক্তি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার সভাটি সঞ্চালনা করেন। সভার শুরুতে প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন দুই অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করতে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এম. মহিবুর রহমান মুহিব, বিশিষ্ট সমাজকর্মী মনসুর আলম চৌধুরী টিপু, সংগঠক ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক মো. মোশাহিদ আহমেদ, সংগঠক তৌহিদ ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হেকিম জয়নাল মিয়া সংগঠক বিমলেন্দু মালাকার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক বিকাশ দাস, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ সাংবাদিক গোবিন্দ গোস্বামী, সাংবাদিক স্বরণ সিং, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রিপন মিয়া প্রমুখ।

মতবিনিময় সভা চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ সহ সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সিলেট চট্টগ্রামবাসীর দেশে বিদেশের সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন।

সভায় বক্তারা মৌলভীবাজার জেলা শাখাকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট