1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সন্দ্বীপ উপকূলে ডুবলো স্পিডবোট, এখনো অবধি ৩জন নিখোঁজ – ১কিশোরীর মৃত্যু

  • সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৫৪২ পঠিত

তহিদুল ইসলাম রাসেলঃ

কুমিরা থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট সন্দ্বীপ উপকূলে ডুবে গেছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্পিডবোটে ২০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বোট ডুবির ঘটনায় এক কিশোরীকে (১৫) সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মৃত কিশোরীর দুই জমজ বোন ও এক শিশু এখনও নিখোঁজ রয়েছে।

ফল্র স্পীড বোট দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে তিন জন এবং নিহত এক জন।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায় বলে জানিয়েছেন গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার।

বিষয়টি নিশ্চিত করে ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ পথে আসার গুপ্তছাড়া ঘাটের দক্ষিণে একটি স্পিডবোট ডুবে গেছে। স্পিডবোটে ২০ জন যাত্রী ছিল বলে বিষয়টি নিশ্চিত করেন ইজারাদার মো.আনোয়ার । এদের মধ্যে ১৮ জনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।
সময় যত যাচ্ছে তাদের জীবত উদ্ধারের আশা তত কমছে।
পুলিশ জানায়, স্পিডবোট দুর্ঘটনায় নুসরাত জাহান নামে এক কিশোরী মারা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট