
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও টিস্যু বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
শনিবার (৪ জুলাই) এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে উপজেলা ও স্যার আশুতোষ সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ আবুল মান্নান। আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনা স্যার আশুতোষ সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাঈম রেজা, সদস্য মুহাম্মদ রিদুয়ানুল হক, বোয়ালখালী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহেনুর আলম, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রবিউল হোসেন নয়ন, সেনাকর্মী মুহাম্মদ মিজান উদ্দিন সিকদারসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে উপজেলার সব কেন্দ্রে এ সেবা অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সব পরীক্ষার্থীর সার্বিক সাফল্য কামনা করেন।
Leave a Reply