1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক জনতার আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর রহমান

  • সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৩৫ পঠিত

চট্টগ্রাম মহানগন প্রতিনিধি: মুহাম্মদ আবদুল আলী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক-জনতার আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, জনগণের রায়কে সম্মান না করলে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলমান থাকবে।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইউনিট প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং অধ্যক্ষ খায়রুল বাশার।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। তিনি শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সংগঠিত শক্তি গড়ে তুলতে হবে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটকে আরও জনবান্ধব ও শ্রমিকবান্ধব করা প্রয়োজন। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানানোর কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহাজাহান শ্রমিক সমাজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংখ্যার চেয়ে আদর্শিক, সৎ ও দক্ষ কর্মী গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। আত্মগঠন, কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক, জ্ঞান অর্জন এবং ধৈর্য ধারণের মাধ্যমে কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তাদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তিনি জাতীয় বাজেটের অন্তত ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ও জীবনমান উন্নয়নের জন্য বরাদ্দ রাখার দাবি জানান।

নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের মর্যাদা ও দেশের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দরনির্ভর নগরী হওয়া সত্ত্বেও চট্টগ্রাম দীর্ঘদিন ধরে উন্নয়ন ও বরাদ্দের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের স্বার্থ রক্ষা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন নগর ফেডারেশনের সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিআরআইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, নগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট