1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন পটিয়া পৌরসভায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা কর্ণফুলী নতুন ব্রীজে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণধোলায় মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা

চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি

  • সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৭ পঠিত

 

চট্টগ্রামের চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সমাবেশ-র‌্যালি করেছে চন্দনাইশ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী। এসময় বক্তব্য রাখেন ডেনমার্ক বিএনপির নেত্রী সোনিয়া আফরোজ, সরওয়ার খান, বিএনপি নেতা আসিফ সিকদার, সিআইপি ওবায়দুল হক চৌধুরী রোকন, ইউনুস রানা, বিএনপি নেতা নুর মোহাম্মদ সওদাগর, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের, বিএনপি নেতা নওশা মিয়া সওদাগর, জাহেদুল ইসলাম, যুব নেতা সোলায়মান, এড.অঞ্জন প্রসাদ, এড. জসীম উদ্দীন,কৃষক দল নেতা মিনহাজ উদ্দীন সুমন, আবদুর রহিম চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট