1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

চন্দনাইশে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২১৬ পঠিত

 

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে সাংবাদিক নুরুল আলম মাস্টারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা সংঘটিত হয়।

জানা যায়, পরিবারের সদস্যরা বেড়াতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের একটি জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারির তালাবদ্ধ ড্রয়ার ভেঙে সেখানে সংরক্ষিত প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের গলার নেকলেস নিয়ে যায়।

শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আলমারির ভাঙা ড্রয়ার মেঝেতে পড়ে থাকতে দেখে চুরির বিষয়টি জানতে পারেন। তবে চোরেরা ঘরের কাপড়চোপড় বা অন্য কোনো জিনিসপত্র তছনছ না করে সরাসরি আলমারির তালাবদ্ধ ড্রয়ার লক্ষ্য করে স্বর্ণালংকারটি নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গৃহকর্ত্রীর আদরের ছেলের বিয়েতে উপহার দেওয়ার উদ্দেশ্যে নেকলেসটি দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করা হচ্ছিল।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট