1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না

  • সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২০০ পঠিত

পটিয়া প্রতিনিধি।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে সফল পোনা চাষি হিসেবে পুরস্কৃত হয়েছেন পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তান ও বিশিষ্ট পোনা ব্যবসায়ী শওকত আকবর মুন্না। মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর পুরস্কার ও স্মারক সম্মাননা লাভ করেন।
সম্প্রতি পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপির হাত থেকে শওকত আকবর মুন্না স্মারক সম্মাননা গ্রহণ করেন।
শওকত আকবর মুন্না দীর্ঘদিন ধরে পোনা উৎপাদন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। মৎস্য খাতে তার সফলতা এবং পোনা চাষে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের এ সম্মাননা তাকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।
তার এ অর্জনে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে পটিয়ার বিভিন্ন সামাজিক সংগঠন, মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও শওকত আকবর মুন্নাকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন জানিয়ে তারা বলেন, স্থানীয় পর্যায়ের একজন সফল পোনা চাষি হিসেবে শওকত আকবর মুন্নার এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পটিয়ার মৎস্য খাতের জন্যও গৌরবের বিষয়। তার মতো সফল উদ্যোক্তাদের স্বীকৃতি প্রদান করলে তরুণ প্রজন্ম মৎস্য চাষ ও পোনা উৎপাদনে আরও আগ্রহী হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি শওকত আকবর মুন্নাকে ভবিষ্যতে মৎস্য খাতে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং পটিয়ায় আধুনিক ও বাণিজ্যিক পোনা উৎপাদন সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট