1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় তোহা খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, এলাকাবাসীর মানববন্ধন

  • সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২১৬ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৮) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার পাচুরিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় তারা তোহা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদকে কেন্দ্র করে গত ৩১ জুলাই রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় মোহাম্মদ তোহাকে মারধর করা হয়। পরে তিনি মারা যান। নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় মোহাম্মদ আনোয়ার (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত মোহাম্মদ তোহার মেয়ে মোছাম্মৎ মারওয়া, বোন রোকেয়া বেগম ও সাতারা বেগম, ভাগিনা শওকত বাবু, এলাকাবাসীর পক্ষে ওমর ফারুক, মোহাম্মদ ফোরকানসহ অনেকে।
নিহতের মেয়ে মোছাম্মৎ মারওয়া বলেন, তার বাবার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। এ সময় তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এলাকাবাসীর অভিযোগ, তোহা হত্যাকাণ্ডে জড়িতদের কেউ কেউ এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব ঘটনার যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়নি। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি ও রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন, জড়িতদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট