1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা নিধন দোষীদের আইনের আওতায় আনার দাবি।

  • সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮৯ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়া পৌরসভার ৮ নং ওর্য়াডে এক ব্যাংক কর্মকর্তার মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক শওকত আকবর মুন্না ।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক শওকত আকবর মুন্না জানান, তিনি বাণিজ্যিকভাবে মাছ চাষের উদ্দেশ্যে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছিলেন।
কিন্তু হঠাৎ করেই পুকুরের মাছগুলো একের পর এক ভেসে উঠতে শুরু করে।
পরে তিনি ধারণা করেন, দুর্বৃত্তরা ৬ জুলাই রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করেছে।
তিনি বলেন, “কে বা কারা আমার পুকুরে বিষ দিয়েছে, তা আমি জানি না।
তবে এ ঘটনায় আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে এমন নাশকতা অত্যন্ত দুঃখজনক।
এতে একজন উদ্যোক্তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, কৃষি ও মৎস্য খাতে এমন নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো উদ্যোক্তা এ ধরনের ঘটনার শিকার না হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট