1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা

  • সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটা এলাকায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় যুব ও কিশোরদের নিয়ে ২৫ সেপ্টেম্বর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও খেলাধুলায় যুব সমাজকে সম্পৃক্ত করা এবং সামাজিক শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, আজকের যুবক ও কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ।
তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশন ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুব সমাজকে সঙ্গে নিয়ে কাজ করবে।
সভায় ফাউন্ডেশনের পরিচালক ও সদস্যদের মধ্যে মোস্তাফিজুর রহমান, নোমান রাহাত মানিক, তৈহিদুল ইসলাম, মোরশেদুর রেজা, ওমর ফারুক কাইসার, আসাদ, নয়ন, সাকিব, আরাফাত চৌধুরী ও ইয়াসিন আরাফাতসহ দক্ষিণ ঘাটা এলাকার বিপুলসংখ্যক যুবক ও কিশোর উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট