1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় সংবর্ধনায় উপাচার্য ড. আবু জাফর খান। মাদ্রাসা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে।

  • সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭৫ পঠিত

পটিয়া প্রতিনিধি।

শিক্ষার্থীদের আদর্শ আলেম ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পটিয়া উপজেলার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তিনি মাদরাসাটিকে ট্রাস্টের আওতায় পরিচালনার উদ্যোগ, শিক্ষক কোয়ার্টার নির্মাণ এবং ইংরেজি ও আরবি ভাষায় দেয়ালিকা প্রকাশের নির্দেশনা দেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে উপাচার্য শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অন্তত একটি করে বৃক্ষরোপণের শপথ করান এবং প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম সেরা মাদরাসায় পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে দশম শ্রেণির শিক্ষার্থী হাফেজ ইকবাল হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফা ইসলামি ব্যাংকের পরিচালক আহমেদুল হক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো. ফোরকান।
স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী আশফাক আক্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট