1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

পটিয়ার বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন।

  • সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৭৫ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়ার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, পটিয়া উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান ও সমাজসেবক মরহুম মহসীন খাঁনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
(১৭ জুন) বুধবার শ্রদ্ধার মাধ্যমে পালন করা হয়।
১৯৫০ সালের ১১ নভেম্বর পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে জন্মগ্রহণ করেন মহসীন খাঁন। ছাত্রজীবন থেকেই তিনি গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংগঠিত গেরিলা যুদ্ধে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর নেতৃত্বে জিরি, আনোয়ারা, কর্ণফুলী, রায়খালী, কালাইয়ার হাটসহ বিভিন্ন স্থানে সফল অপারেশন পরিচালিত হয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি জনসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। ১৯৭৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা তিনবার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
পরবর্তীতে তিনি পটিয়া উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখেন। ২০২০ সালের ১৭ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মহসীন খাঁনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁন ফাউন্ডেশন ও তাঁর পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়াসহ বিভিন্ন কর্মসূচির শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালন করা হয়। পরিবারের সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট