1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব সন্দ্বীপের ৭ম পালাবদল অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় সংবর্ধনায় উপাচার্য ড. আবু জাফর খান। মাদ্রাসা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পটিয়ার শ্রীমাই ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তুপ, চরম ভোগান্তিতে পৌরবাসী। পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চন্দনাইশে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠান এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও টিস্যু বিতরণ ঈমান-আক্বিদা, নামাজ ও কালেমা শুদ্ধ করার লক্ষ্যেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়: মুফতি অসিয়র রহমান আলকাদেরী এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইসলামে বৃক্ষরোপনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ -মহিউদ্দীন কাদের

পটিয়ার শ্রীমাই ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তুপ, চরম ভোগান্তিতে পৌরবাসী।

  • সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৩ পঠিত

 

আলমগীর আলম,পটিয়া।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার শ্রিমাই ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পাহাড় সমান জমে থাকা ময়লার স্তুপ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দুর্গন্ধ, নোংরা পরিবেশ এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ,পটিয়া পৌরসভা কতৃপক্ষ বহুদিন ধরে মহাসড়কের পাশে ময়লা ফেলছেন তা অপসারণ বা স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসী মানববন্ধন, সমাবেশ এবং প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর প্রধান সম্ময়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী বলেন মহাসড়কের উপর এভাবে ময়লা ফেলে পাহাড় করা কোন রাষ্ট্রে দেখিনি? আমরা পটিয়ার সচেতন মহলকে নিয়ে নাক বন্ধ কর্মসূচি ও প্রশাসককে স্বারকলিপি দিয়েছিলাম তা এখনো কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত সময়ে ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার আহবান জানাচ্ছি।
বাহুলী এলাকার বাসিন্দা মাওলানা কুতুব উদ্দিন শাহনুরী বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ময়লা পড়ে থাকায় দুর্গন্ধে স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। পরিবেশ দূষণের পাশাপাশি নানা ধরনের রোগব্যাধির ঝুঁকিও বাড়ছে।
অবিলম্বে এই ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন।”
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই শ্রিমাই এলাকায় পানি জমে যায়।
সেই পানির সঙ্গে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পুরো এলাকায় অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়।
এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
জানা গেছে, বিগত সরকারের আমলে পটিয়া পৌরসভার উদ্যোগে একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
তবে উপযুক্ত জায়গা ক্রয় করা সম্ভব না হওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। ফলে এখনো অস্থায়ীভাবে মহাসড়কের পাশেই ময়লা ফেলা হচ্ছে।
এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, “ময়লার স্তূপটি অন্যত্র স্থানান্তরের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে পৌর কর্তৃপক্ষ কাজ করছে।
প্রয়োজনীয় জায়গা পাওয়া গেলেই স্থায়ীভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।
সাময়িক অসুবিধার জন্য পৌরবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।”
এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার স্বার্থে দ্রুত ময়লার স্তূপ অপসারণ এবং একটি স্থায়ী আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট