
আলমগীর আলম, পটিয়া।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং লেইস (LAISE) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শ্যামল দে, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে পরিবেশগত নানা সংকট সৃষ্টি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার বিকল্প নেই। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে বিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে দায়িত্বশীল করে গড়ে তোলা এবং সবুজায়নের প্রসারে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।
Leave a Reply