1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে চুয়েটের নবনিযুক্ত উপাচার্য সংবর্ধিত

  • সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২১১ পঠিত

আলমগীর আলম,পটিয়া।

পটিয়া উপজেলার কৃতি সন্তান, জ্বালানি বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৯ জুলাই বুধবার দুপুরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, কোমলমতি শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনার মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম তাঁর ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, “তোমরা সারাজীবন নিয়মতান্ত্রিক জীবনযাপন করবে। শিক্ষকদের কথা মেনে চলবে।
জীবনে সফল হতে হলে শৃঙ্খলা, সততা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং দেশপ্রেমের চর্চার মাধ্যমেই একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষতা কাজে লাগানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে জানানো হয়, অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম ১৯৯৫ সালে ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা ও গবেষণায় অসাধারণ সাফল্য অর্জন করে দেশের অন্যতম শীর্ষ প্রকৌশলী ও জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
২৭ জুলাই তিনি চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পটিয়াসহ সমগ্র দক্ষিণ চট্টগ্রামের মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা।
এ সময় নরওয়ে দূতাবাসের ইকোনমিক এ্যাপেয়ার্স এন্ড বিজনেস এডভাইজার সাইয়েদ মুনতাসীর বায়েজিদ, নরওয়ে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির গবেষক হেনরিক এ্যাংমো, গবেষক মিস লিনিয়া ডল, প্রজেক্ট রিসার্চার প্রকৌশলী প্রমিত ঘোষ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট