1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি।

  • সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৭৬ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

টানা বর্ষণ ও ভারী বৃষ্টির ফলে চট্টগ্রামের পটিয়া পৌরসভার কাগজীপাড়া ১ নম্বর ওয়ার্ড, আমির ভান্ডার সড়কসহ বেশ কয়েকটি সড়কে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করেছেন ইউএই আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট সমাজসেবক পটিয়া পৌরসভার মানুষের প্রিয়মুখ মেয়র পদপ্রার্থী হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি।
মঙ্গলবার চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম-এর নির্দেশে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তারেক, পটিয়া পৌর যুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন ছোঠন, পটিয়া পৌর জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি মো. শওকত আলী, সাবেক খেলোয়াড় সেলিমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ। পাশাপাশি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট