1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

  • সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

 

এম এম আবু বকর হারুন :

বৃহত্তর ফটিকছড়িভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ-এর নিয়মিত মাসিক সভা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর’২৬) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খালেদ বিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আয়ুব, ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. বরুণ কুমার আচার্য (বলাই)।
সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। এ সময় ফটিকছড়ির বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আহমেদ রহিম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।
এ ছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন সিদ্দিকীর শুভ পরিণয় এবং অর্থ সম্পাদক মোঃ আয়ুবের বিদেশ ভ্রমণ শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভা শেষে মরহুম আহমেদ রহিম চৌধুরীর রুহের মাগফিরাত এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আহমেদ আলী চৌধুরীর রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মিনহাজ উদ্দিন সিদ্দিকী। পরে উপস্থিত সদস্যরা নৈশভোজে অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট