1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভয়াবহ কিশোর গ্যাং এর হামলা ও মামলায় ভূমির প্রকৃত ওয়ারিশগণ – নেতৃত্বে কিশোর গ্যাং লিডার বাচ্চু । বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন ক্বিরাতুল কুরআন মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল প্রস্তাবিত জামে মসজিদের ডিজাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়া জিরি মাদ্রাসায় অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বোয়ালখালীতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষের

বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন

  • সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৮ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’। এ উপলক্ষে সুফলভোগীদের মাঝে ঋণের চেক, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘পল্লী উন্নয়নের মূল উদ্দেশ্য হলো স্বনির্ভর ও আত্মনির্ভরশীল হওয়া। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।’

অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘পরিবারে একজন জুয়ারি থাকলে সে পরিবারকে ধ্বংস করে দেয়। তাই এটি প্রতিরোধের দায়িত্ব সকলের। মাদক, অনলাইন-অফলাইন জুয়া ও দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্সে রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ লি.) চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।

উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বিএনপি নেতা হাজী ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান ও শহীদুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা আবু আকতার ও উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট