1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে দিনমজুর নিখোঁজ

  • সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫১ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ে নিজ লেবু বাগানে কাজ করতে যাওয়ার পথে পাহাড়ি ঢলে ভেসে মো. দিদার আলম (২২) নামে এক দিনমজুর নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা পাহাড় এলাকার ভান্ডারজুরী খালের লেচুবারিচা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দিদার আলম উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গুচ্ছ গ্রামের মৃত ইলিয়াসের ছেলে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে নিজ লেবু বাগানে কাজ করতে যাওয়ার সময় ভান্ডারজুরী খালের লেচুবারিচা এলাকায় খাল পারাপারের চেষ্টা করেন দিদার আলম। এ সময় পাহাড়ি ঢলে সৃষ্ট তীব্র স্রোতে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন নিখোঁজ দিদার আলমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট