1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ

  • সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৯৯ পঠিত

 

এম এম আবু বকর হারুন

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মৌজায় রেখে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। এ খবরে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী ভূজপুর থানার পাশে পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এ উপজেলায় মোট ২৪টি সরকারি দপ্তর এবং ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর পদ নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা কার্যক্রম দ্রুত শুরু হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

গেজেট প্রকাশ উপলক্ষে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ইকবাল হোসেন চৌধুরী এবং ৪নং ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব, শাহজাহান চৌধুরী শিপন। এক বিবৃতিতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টা ও জনদাবির পর ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু হলে ভূজপুর, হারুয়ালছড়িসহ নতুন উপজেলার অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সরকারি সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট