1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ

  • সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২০০ পঠিত

 

মৎস্যসম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়; মৎস্যজীবী, মৎস্যচাষি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নদী-খাল ও জলাশয় দখল-দূষণমুক্ত রাখা গেলে মাছের উৎপাদন আরও বাড়বে এবং দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

সোমবার (১৭ আগস্ট) সকালে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামুদ্রিক মাছ আহরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। দেশীয় ছোট মাছ পুষ্টির অন্যতম উৎস। তাই ছোট মাছের প্রজাতি রক্ষা ও উৎপাদন বাড়াতে জলাশয়গুলোতে পোনা অবমুক্তকরণসহ কার্যকর উদ্যোগ নিতে হবে।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ফারুক।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষিবিদ মো. শাহানুর ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইসহাক চৌধুরী, সদস্য সচিব মো. হামিদুল হক মন্নান, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহীদুল্লাহ চৌধুরী ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর প্রমুখ।

এর আগে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট