1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

  • সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫৫ পঠিত

চট্টগ্রামের রাউজানে পাহাড়তলী প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) রাত ১২টার পর নিহতের ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এই হত্যা মামলাটি রুজু করেন।

​আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলায় মোট ১১ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া ৫ জন এবং এর আগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকের মিয়াসহ মোট ১১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

​রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে নিহতের ভাই বাদী হয়ে এজাহার জমা দেওয়ার পর সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ৫ জনসহ এজাহারভুক্ত সব আসামিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

​

​উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের ‘আশরাফিয়া ফার্মেসি’ নামক একটি ওষুধের দোকানের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রকাশ্যে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

​নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মরহুম আবদুল খালেকের সন্তান। প্রকাশ্য দিবালোকে ঘটা এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট