1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

হারুয়ালছড়ি হাজারখীলে বেড়িসহ খালে বিলীন হওয়ার পথে সড়ক, বড় দুর্ঘটনার শঙ্কা

  • সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২২৫ পঠিত

 

এম এম আবু বকর হারুন : উত্তর ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল-হাজারখীল মেইন সড়কের একটি অংশ ভাঙনে বেডিসহ খালে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া হালদা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সড়কের পাড়ের মাটি সরে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কের একটি অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারখীল রাঙ্গাপানি চা বাগানের কর্মচারীসহ শতাধিক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি হাজারিখীলের অভয়ারণ্য পর্যটন এলাকায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পর্যটকরাও আসা-যাওয়া করেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

রাঙ্গাপানি চা বাগানের ব্যবস্থাপক উজ্জ্বল দে বলেন, রাস্তার পাশেই হালদা খাল। সেখান থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করায় মেইন সড়কের এই অবস্থা হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমি হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ও সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ অংশটি দ্রুত সংস্কার, সড়কের পাশে প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট