1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঐক্যের পথে এপেক্স বাংলাদেশ: নতুন প্রত্যাশার এক ঐতিহাসিক অধ্যায় বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত ” উপকূল সাংস্কৃতিক ফোরামের ” উদ্দ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন। কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী

সীতাকুণ্ডে আন্দোলনে স্বাস্থ্য সেবা স্থবিরতা নেমে এসেছে

  • সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ পঠিত

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য বিভাগের আন্দোলনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা স্থবির হয়ে পড়েছে। লাগাতার আন্দোলনের কবলে পড়ে ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহিতারা। সকাল ৯টা থেকে ১২ টা পযন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে সেবা গ্রহিতারা অপেক্ষামান থাকে ফার্মাসি ও প্যাথলজি কক্ষের সম্মুখে।
বিক্ষুব্ধ সেবা গ্রহিতারা বলেন, সকাল ৯ টা থেকে ঔষধের অপেক্ষায় দাড়িয়ে আছি। অসুস্থ শরীরে দাঁড়িয়ে থেকে আরও অসুস্থ হয়ে পড়েছি। এছাড়া যথাসময়ে পরীক্ষা নিরীক্ষা করতে না পারায় চিকিৎসা পাওয়া যাচ্ছে না।
এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে সরকারি ও বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসেস্টরা লাগাতার কর্মসূচীর আওতায় কর্মবিরতিতে চালিয়ে যান। এ সময় মেডিকেল টেকনোলজিস্ট ইউনুস খান বলেন, রোগীদের কষ্ট দেয়ার কোনো উদ্দেশ্য নেই। সব ধরনের প্রস্তুতি নেয়ার পর ও ১০ ম গ্রেড দিতে গড়িমসি চলছে। দাবি মানা না হলে পূর্ন দিবস কর্মসূচী পালিত হবে বলে জানান তিনি
অন্যদিকে,নিয়োগ বিধি কার্যকরের দাবিতে কর্ম বিরতিতে নামেন পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।
তারা বলেন,সন্মান আদায়ে আমাদের আন্দোলন। মাঠ পর্যায়ে হাজারো কষ্ট করে ও একই পদে থেকে কর্মজীবন শেষ করতে হয়। তাই চাকুরি জীবনে পদ উন্নতি প্রদান করে সন্মানের আওতার আনার দাবি জানান ইউনিয়ন পরিদর্শক সাইফুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট