1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত মিডিয়া এজেন্সি ” মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন” এর শুভ সূচনা

দাকোপের চুনকুড়ি বসতবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান নদী গর্বে বিলীন।

  • সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৯ পঠিত

অচিন্ত দাস, দাকোপ প্রতিনিধিহ

খুলনার দাকোপের চুনকুড়ি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে খুলনার দাকোপের খরস্রোতা পশুর, শিবসা, ঢাকী, চুনকুড়ি ও বাদুরগাছা নদী। এসব নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রবল জোয়ারে চুনকুড়ি নদীগর্ভে চলে গেছে ৭-৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতবাড়ি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রায় ৫০০ মিটার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ (নবনির্মিত মূল রাস্তার এক-তৃতীয়াংশ) চুনকুড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ঘটনায় ওই এলাকার আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর নদীগর্ভে চলে গেছে।

বাজুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানস মুকুল রায় বলেন, চুনকুড়ি জি গ্যাস কোম্পানির পাশে পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিলে আমি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাই। তারা কার্যত পদক্ষেপ না নেওয়ায় বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতবাড়ি বিলীন হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, নদীভাঙনে পাউবোর বেড়িবাঁধের ক্ষতির খবর পেয়েছি। তিনি আরও বলেন, ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারের মেরামতের দায়িত্ব বিশ্বব্যাংক হাতে নিয়েছে। ওই পোল্ডারের কাজ এখন আর পাউবোর করার এখতিয়ার নেই। তারা উন্নত প্রযুক্তিতে বেড়িবাঁধ নির্মাণের কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট