1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন পটিয়া পৌরসভায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা কর্ণফুলী নতুন ব্রীজে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণধোলায় মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

  • সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে দিলীপ সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ সর্দার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মৃত নিকুঞ্জ সর্দারের ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি একা ঘর থেকে বের হন। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা একটি পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শিক্ষক রুপন সর্দার বলেন, তার বাবা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ ছিলেন। মাঝে মধ্যে একা ঘর থেকে বের হয়ে যেতেন। ঘটনার দিনও তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন বলেন, দুপুর আড়াইটার দিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে দিলীপ সর্দারকে মৃত ঘোষণা করা হয়।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খান বলেন, প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট