1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী

দীর্ঘ দুই যুগেও পূরণ হয়নি ধোপাছড়ী ইউনিয়ন বাসীর সেতু নির্মাণের দাবি

  • সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৬৩৪ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম শহর হতে ৬০- ৭০ কিলোমিটার দূরে, চন্দনাইশ উপজেলার অন্তর্গত।১৯৭৩ সাল পরবর্তী, দোহাজারী ইউনিয়ন হতে বিভক্ত হয়ে সৃষ্ট ধোপাছড়ী ইউনিয়ন। পাহাড়ি জনপদে ঘেরা পাহাড় নদী খাল পরিবেষ্টিত অপার সম্ভাবনাময় এই ইউনিয়ন। ১৪ হাজার ২ শত ৭৭ বর্গ একরের এই ইউনিয়নে ৩ টি গ্রামে মোট ১৩ হাজার প্রায়, জনসাধারণের বসবাস, বিভিন্ন ভাষাভাষী মানুষের সংমিশ্রণে উপজাতি ত্রিপুরা মারমা ও কোন সম্প্রদায় নিয়ে গড়ে উঠেছে এখানকার বসতি।
এই ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয়,৬টি প্রাথমিক বিদ্যালয় সহ মসজিদ, মাদ্রাসা ও ভিন্নধর্মীদের ধর্মীয় উপাসনালয়ে রয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কেরানীহাট হয় বান্দরবান বাজালিয়া সড়কের গাড়ি যুগে শীল ঘাটা সাঙ্গু নদী পার হয়ে, ধোপাছড়ী বাজার ও ইউনিয়ন পরিষদে পৌছাঁতে হয়।
সরেজমিন অনুসন্ধান ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এলাকাবাসী স্কুল মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রীদের বর্ষা মৌসুমে ধোপাছড়ী ছড়ার উপর স্হানীয় ভাবে নির্মিত বাঁশের সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দুই যুগে একাধিক সংসদ সদস্য,৮ জন জন প্রতিনিধি পরিবর্তন হলেও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ধোপাছড়ি বাঁশের সাঁকোটি পূর্ণাঙ্গ ব্রিজে রূপান্তর করার আশ্বাস পেলে আজও পর্যন্ত তা বাস্তবতার মুখ দেখেনি।
এই বাঁশের সাঁকোর উপর দিয়ে শত শত এলাকাবাসীকে পার হয়ে দোহাজারী চন্দনাইশ কিংবা চট্টগ্রামের বিভিন্ন অফিশিয়াল,ব্যাবসায়িক কাজে ও হাসপাতলে যেতে হয়। বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপরে অতিবাহিত হয়ে বর্তমানে এই খালের উপর দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চলাচলের সাঁকোটি প্রায় বিলীন। ইউনিয়নের একাধিক বাসিন্দাদের বসত বাড়ি খালের ভাঙনের মুখে। ইউনিয়ন বাসীর সঙ্গে উপজেলা থানা পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।
বর্তমানে উক্ত ইউনিয়নের এলাকাবাসীর প্রাণের দাবি অনতিবিলম্বে শুষ্ক মৌসুমে এই খালের উপর ব্রিজ নির্মাণ করে শক্ত ব্লকের বেড়ি বাঁধ নির্মাণ করে জনসাধারণের যাতায়াত ও বসত বাড়ি র নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এই ব্যাপারে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট